বিজ্ঞান-প্রযুক্তি ও তথ্যে সমৃদ্ধের লক্ষ্যে....

Notice

ব্লগ উন্নয়নের কাজ চলছে... সবার আন্তরিক সহয়োগীতা একান্তভাবে কামনা করছি..

Monday, March 20, 2017

কম্পিউটার সমস্যা  ও তার সমাধান পর্ব- ০৪

কম্পিউটার সমস্যা  ও তার সমাধান পর্ব- ০৪

সমস্যাঃ ৩১-৪০

31. বিজয় কীবোর্ড সমস্যা

সমাধান:আপনি নতুন করে বিজয় ইন্সটল করে দেখতে পারেন সমস্যার সমাধান হয় কিনা। নতুবা রেজিস্ট্রি ক্লিনার ব্যবহার করে সিস্টেমের রেজিস্ট্রি ক্লিন করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

সমস্যার ধরণ: কম্পিউটার পরিচালনা

32. on line job

সমাধান: ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে প্রথমেই ফ্রিল্যান্সিং সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। freelancer.com অথবা odesk.com এমনই দুইটি সাইট। এইসব সাইটে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার যোগ্যতা অনুযায়ী কাজের জন্য এপ্লিকেশন করতে পারবেন। যত বেশি কাজের অভিজ্ঞতা থাকবে আপনার, কাজ পাওয়াটা ততোই সহজ হবে। শুরুতে এজন্য আপনাকে বেশ কষ্ট করতে হবে। আর উপার্জিত অর্থ আপনি পেপাল কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন।

এছাড়া সংশ্লিষ্ট সাইটেই আপনি কিভাবে কাজ পেতে হয় বা কিভাবে কাজ সম্পাদন করতে হয় এ সম্পর্কিত বিশদ তথ্যাদি পাবেন।

সমস্যার ধরণ: ইন্টারনেট

33. Setup Outlook Express

সমাধান: দুই উপায়ে আপনি মাইক্রোসফট আউটলুকে ইয়াহু মেইল ব্যবহার করতে পারবেন। প্রথম ইয়াহু মেইলে প্লাস একাউন্টের জন্য আবেদন করে আপনি এই সুবিধা পেতে পারেন। এজন্য আপনাকে অর্থ খরচ করতে হবে।

অথবা ওয়াইপপস নামক সফটওয়ার ব্যবহার করে আপনি কাজটি করতে পারেন।

ইয়াহু প্লাস সম্পর্কিত বিশদ তথ্য পাবেন ইয়াহুর এই পেইজে-

http://help.yahoo.com/l/us/yahoo/mail/index.html?pir=VEfzagtibUlVJeMSmyQR6aKWGKIdHXaFhJVeQZWJVdV8QGAlw9Vgq8NbmOG0ST85yQPk0v3PN2DDZ55Hlih6E52DwHG0UA--

ওয়াইপপস ব্যবহারের নিয়ম এর নির্মাতার সাইটে গিয়ে দেখে নিতে পারেন

http://ypopsemail.com/

সমস্যার ধরণ: কম্পিউটার পরিচালনা

34. কম্পিউটার সিডি ড্রাইভ পাচ্ছে না?

সমাধান: যদি মাই কম্পিউটারেই সিডি ড্রাইভ খুঁজে পাওয়া না যায় তখন দেখুন এর পেছনের ডাটা ক্যাবল ও পাওয়ার ক্যাবল লুজ হয়ে গিয়েছে কিনা। তারপরও কাজ না হলে বায়োসে ঢুকে দেখতে পারেন আসলেইমাদারবোর্ড ড্রাইভটিকে ডিটেক্ট করতে পারছে কি-না। এখানে বুট ডিভাইসলিস্টে ড্রাইভটি দেখা গেলে বুঝা যাবে যে উইন্ডোজের সমস্যা। সেক্ষেত্রেডিভাইস ম্যানেজারে গিয়ে ড্রাইভের ড্রাইভারটি আনইন্সটল করুন। ড্রাইভের ডাটা ক্যাবল খুলে আবার লাগান। উইন্ডোজ এবার নতুন করে ড্রাইভার ইন্সটল করবে।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

35. কম্পিউটারে কোনো সাউন্ড আসছে না

সমাধান: *প্রথমেই দেখতে হবে সাউন্ড কার্ড ও স্পিকারের সব কানেকশন ঠিক আছে কিনা। মনে রাখবেন সাউন্ড কার্ডের মাঝের সবুজ পোর্টে স্পিকারের ইনপুট জ্যাকে ঢুকাতে হয়।
*সব ঠিক আছে ? তাহলে এবার দেখুন তো উইন্ডোজের নোটিফিকেশনগুলোর (ডিসপ্লের নিচে ডানকোণায় ঘড়ির পাশে) মধ্যে সাউন্ডের আইকনটি খুঁজে পাওয়া যায় কি। নেই ? নাকি লাল ক্রস?তাহলে বুঝতে হবে সাউন্ডের ড্রাইভার ইন্সটল করতে হবে। ড্রাইভার ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন। ড্রাইভার না থাকলে উইন্ডোজ আপডেটের সহায়তা নিন।

সমস্যার ধরণ: গ্রাফিক্স ও সাউন্ড

36. কম্পিউটারের সামনের পোর্ট দিয়ে সাউন্ড আসছে না

সমাধান: কম্পিউটারের কেসিং এর সামনের পোর্ট দিয়ে স্পষ্ট সাউন্ড পেতে হলে ড্রাইভার এবং বায়োস সেটিংস দুটোই কিন্তু ঠিক থাকতে হবে। এজন্য প্রথমে আপনার সাউন্ড কার্ডের লেটেস্ট ড্রাইভার ইন্সটল করুন। তাতেও যদি ভালো সাউন্ড না আসে তবে বায়োসে গিয়ে সাউন্ড আউটপুট এইচডি নাকি এসি৯৭ তা সিলেক্ট করে দিতে হবে। এজন্য আপনারমাদারবোর্ডের ম্যানুয়ালের সহায়তা নিন।

সমস্যার ধরণ: গ্রাফিক্স ও সাউন্ড

37. কীবোর্ডে উলটা পালটা শব্দ আসছে

সমাধান: কী-বোর্ডে যে সমস্যাটি বেশি ঝামেলায় ফেলে তা হচ্ছে কী-বোর্ডের যে বাটনে যেটি আসার কথা তা না এসে অন্যটি আসা। এ সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ।
* কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান।
* Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন।
* সেখান থেকে United States International সিলেক্ট করে Apply, Ok করুন।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

38. কম্পিউটার ইন্টারনেট মডেম খুঁজে পাচ্ছে না

সমাধান: কম্পিউটার আপনার ডায়াল আপ বা জিপিআরএস/এজ মডেম কোনো কারণে খুঁজে না পেলে সেটি অন্য স্লটে /পোর্টে লাগিয়ে দেখুন। কম্পিউটার রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করে দেখুন।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

39. পিসি মডেম পাচ্ছে কিন্তু ইন্টারনেট নেই

সমাধান: ডায়াল আপে মডেমের ক্ষেত্রে-
• ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুন।
• মডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুন।
• মডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।

এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে-
• মোবাইলের নেটওয়ার্ক চেক করুন।
• সীমে ইন্টারনেট এক্টিভেট আছে কিনা দেখুন।
• নতুন করে ড্রাইভার ইন্সটল করে দেখুন।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

40. মডেম নো সার্ভিস/ নো নেটওয়ার্ক

সমাধান: জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে-
*সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
*ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।

সমস্যার ধরণ: অন্যান্য হার্ডওয়্যার

Share:

0 comments:

Post a Comment

Search This Blog

S AhameD. Powered by Blogger.

Contact Form

Name

Email *

Message *

Wikipedia

Search results

Translate

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support