বাড়িতে আগুন থেকে বাঁচার গুরুত্বপূর্ন টিপস
দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে, কিন্তু সচেতনতা থাকলে বাড়ি ও পরিবারকে নিরাপদ রাখা সম্ভব। আসুন জেনে নেই বাড়িতে আগুন প্রতিরোধের কিছু সহজ কিন্তু কার্যকর টিপস
১. ইলেকট্রিক শর্ট সার্কিট রোধ করুন
মাসে অন্তত একবার ইলেকট্রিক ওয়্যারিং ও সুইচ পরীক্ষা করুন
একসাথে অনেক অ্যাপ্লায়েন্স চালু করবেন না
পুরনো/ক্ষতিগ্রস্ত তার ব্যবহার করবেন না
২. কিচেন সতর্কতা
রান্নার সময় চুলা অন রেখে কখনোই দূরে যাবেন না
শিশুদের কখনো একা কিচেনে রাখবেন না
কিচেনে সবসময় এক বালতি পানি বা ফায়ার এক্সটিংগুইশার রাখুন
৩. ধূমপান বিষয়ে সচেতনতা
বিছানায় বা ঘরের ভেতরে ধূমপান করবেন না
ছাই বা অবশিষ্টাংশ ফেলার জন্য আলাদা মেটাল কন্টেইনার ব্যবহার করুন
৪. মোমবাতি ব্যবহার
মোমবাতি সবসময় টেবিল বা আগুন-প্রতিরোধী জায়গায় রাখুন
শোবার আগে অবশ্যই নিভিয়ে দিন
পোষা প্রাণী ও শিশুদের নাগালের বাইরে রাখুন
৫. জ্বলন্ত ধূপ-মশাল
পর্দা, কাগজ, কাপড় বা দাহ্য পদার্থ থেকে দূরে রাখুন
ঘুমানোর আগে বা বের হওয়ার আগে অবশ্যই নিভিয়ে দিন
৬. জরুরি প্রস্তুতি
-ঘরে ছোট Fire Extinguisher রাখুন এবং ব্যবহার শেখেন
-ফার্স্ট এইড বক্স প্রস্তুত রাখুন
-জরুরি নম্বর: ফায়ার সার্ভিস- ১০২/ ৯৯৯
-নিজের ঠিকানা ও নিকট আত্নীয় স্বজন এবং এলাকার ল্যান্ডমার্ক সবসময় মনে রাখুন
-পরিবারের সবাইকে জরুরি অবস্থায় কী করতে হবে তা শিখিয়ে দিন
৭. গ্যাস সুরক্ষা
রান্না শেষে চুলা ও রেগুলেটর বন্ধ করুন
গ্যাসের গন্ধ পেলে আগুন/লাইট/ইলেকট্রিক সুইচ অন করবেন না
জানালা খুলে দিন এবং ফায়ার সার্ভিসে যোগাযোগ করুন
৮. শিশু ও প্রবীণদের নিরাপত্তা
শিশুদের দিয়াশলাই বা লাইটার খেলনা হিসেবে দেবেন না
প্রবীণ বা অসুস্থ কেউ থাকলে তাদের পাশে সবসময় নিরাপদ ব্যবস্থা রাখুন
৯. হিটিং যন্ত্রপাতি ব্যবহার
হিটার সবসময় দেয়াল ও আসবাবপত্র থেকে দূরে রাখুন
ব্যবহার শেষে প্লাগ খুলে দিন
১০. সবার জন্য ফায়ার ড্রিল
বছরে অন্তত একবার পরিবারকে নিয়ে “ফায়ার ড্রিল” অনুশীলন করুন
বাড়ির সব এক্সিট পথ পরিষ্কার রাখুন
মনে রাখবেন:
আগুন প্রতিরোধই আগুন নেভানোর চেয়ে সহজ। সচেতনতা, সতর্কতা আর প্রস্তুতিই হতে পারে আপনার পরিবারের জীবন রক্ষার হাতিয়ার।
— ShahiN
Knowledge | Safety | Health | Skills | Faith | Humanity | Inspiration
#ঘরেই_সুরক্ষা #ফায়ারপ্রিভেনশন #HomeSafety #SafetyFirst #FireSafety #LifeSavingTips #ShahiN







0 comments:
Post a Comment